২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ৪ জনকে আটক

জাল ভিসা ও ছবি পরিবর্তিত পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাওয়ার সময় চার জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) ও ইমিগ্রেশন পুলিশের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল ভিসা ও ছবি পরিবর্তিত পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাওয়ার সময় চার জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন) ও ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। তারা হলেন, সোহেল দেওয়ান, আবুল বাশার, মো. দেলোয়ার ও মো. মনির হোসেন। তারা সবাই জাল ভিসা ও পাসপোর্ট ব্যবহার করে ইতালি যাওয়া চেষ্টা করছিল। হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে বহির্গমন টার্মিনালে অবস্থিত বিভিন্ন চেক ইন কাউন্টার সংলগ্ন এলাকায় যাত্রী সোহেল, বাশার, দেলোয়ার ও মনিরের গতিবিধি দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তাদের পাসপোর্ট ও ভিসা ইমিগ্রেশন পুলিশের ডকুমেন্ট এনালাইসিস সেলে পরীক্ষার পর দেখা যায় সেগুলো জাল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮২৩ ঘ.