সাভার, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাভারের আশুলিয়ায় দায়িত্বপালনের সময় ট্রাক চাপায় গোয়েন্দা পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ার হাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে নয়ারহাট স্ট্যান্ডের কাছে বালু ভর্তি একটি ট্রাক সাইফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৭৩২ ঘ.
bdnews24