ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “এজন্য প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি আমরা। এর অংশ হিসেবেই সব বিভাগীয় স্টেডিয়ামের মানোন্নয়ন করা হচ্ছে।”
আগামী ৫ নভেম্বর থেকে ওয়েষ্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে এ সভার আয়োজন করা হয়।
ওয়েজ ইন্ডিজ বাংলাদেশে দু’টি টেস্ট ম্যাচ, পাঁচটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এবং একটি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় স্টেডিয়ামে এসব খেলা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি ম্যাচগুলো হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সাভার ও খুলনায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৪২ ঘ.
bdnews24