২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় মোটর সাইকেল উল্টে কিশোরীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোটর সাইকেল উল্টে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোটর সাইকেল উল্টে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত সাবরিনা ইসলাম (১৬) নগরীর কোতোয়ালির এনায়েত বাজার এলাকার বাসিন্দা জমির উদ্দিনের মেয়ে। সোমবার রাতে উপজেলার চক্রশালায়র বলোয়া দীঘির পাড় এলাকায় গতিরোধক পার হতে গিয়ে মোটর সাইকেল উল্টে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবরিনার এক আত্মীয়ের মোটর সাইকেলের পেছনে বসে বাড়ির পথে যাওয়ার সময় গতিরোধক পার হতে গিয়ে মোটর সাইকেলটি উল্টে যায়। এতে সাবরিনা মারাত্মক আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেল চালক সাবরিনার আত্মীয় গিয়াস উদ্দিন আহমেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১২৩৬ ঘ.