ঝিনাইদহ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলা থেকে অস্ত্রসহ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে সদর উপজেলার হলিধানী বাজার থেকে মোজাম্মেল হক মোজামকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. হামিদুল হক জানান, গোপনে খবর পেয়ে হলিধানী বাজারে অভিযান চালিয়ে মোজামকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একটি ওয়ান সুটারগান, একটি শার্টারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মোজামের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা আছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১১৫৫ ঘ.
bdnews24