২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বন্দুকযুদ্ধে নিহত ১

রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় দুই দল পাহাড়ির বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

রাঙামাটি, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় দুই দল পাহাড়ির বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে সোমবার সন্ধ্যায় এই বন্দুকযুদ্ধ হয় বলে স্থানীয়রা দাবি করলেও সংগঠন দুটি তা অস্বীকার করেছে। জেলা পুলিশ সুপার মাসুদ উল হাসান সাংবাদিকদের জানান, বন্দুকযুদ্ধের পর সেনা সদস্যরা পাঁচ জনকে আটক করেছে, উদ্ধার করেছে একটি রাইফেল। আটককৃতরা হলেন- দীপ্ত মার্মা, সুভাষ চাকমা, অনিক চাকমা, গোপাল ত্রিপুরা ও দালা চাকমা। লাশ রাঙ্গামাটি হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫১ ঘ.