২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে চেয়ারম্যানদের হাতে ইউএনও লাঞ্ছিত হওয়ার অভিযোগ

সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

সুনামগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বিভিন্ন পূজা ম-প পরিদর্শনে আসবেন জেনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপজেলা পরিষদ কমপ্লেক্সে জড়ো হোন। এ সময় ইউএনও কংকন চাকমাও সেখানে ছিলেন। তখন উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়াসহ ইউপি চেয়ারম্যানরা টেস্ট রিলিফ (টিআর) বরাদ্দ নিয়ে ইউএনওর সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় চেয়ারম্যানরা ইউএনওকে লাঞ্ছিত করলে তিনি দৌড়ে তার অফিস কক্ষে গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন মিয়া দাবি করেন, ইউএনও টিআর বরাদ্দসহ সব কাজে ঘুষ দাবি করেন। টাকা ছাড়া তিনি কোনো কাজ করতে রাজি হন না। ক্ষুব্ধ হয়েই ইউপি চেয়ারম্যানরা ও স্থানীয় লোকজন তাকে লাঞ্ছিত করে। দোয়ারাবাজার থানার ওসি আশিক সুজন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামান্য কিছু ঘটনা ঘটেছিল। পুলিশ গিয়ে পরিস্তিতি শান্ত করে। ইউএনও কংকন চাকমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০১৯ ঘ.