২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ২

বাগেরহাটের রামপাল উপজেলায় বাসের ধাক্কায় দুই নছিমন যাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

বাগেরহাট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় বাসের ধাক্কায় দুই নছিমন যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বাগেরহাট-মংলা মহাসড়কের রামপাল উপজেলার গুনাই সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের শেখ এখলাছ আলী তোতা (৬০) এবং একই উপজেলার কালেখারবেড় গ্রামের মো. নওশের আলী ইজারাদার (৫৫)। রামপাল থানার উপপরিদর্শক মো. তুহিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা থেকে মংলাগামী যাত্রীবাহী বাসটি গুনাইসেতুর কাছে আগ থেকেই দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দেয়। এতে দুই নছিমন যাত্রী রাস্তার উপর উল্টে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/আরএ/১৮১০ ঘ.