২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক থেকে বারশ ইয়াবাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক থেকে বারশ ইয়াবাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর সোয়া ১টার দিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আমির হোসেন (২৯)। তার বাড়ি কক্সবাজারে। কর্ণফুলী থানার ওসি মো. শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জারটেক মোড়ে আমিরকে তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি জানান, টেকনাফে শাহ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে আমির এসব ইয়াবা এনে নগরীর বিভিন্ন ক্রেতার কাছে সরবরাহ দেয়ার জন্য এসেছিল। তিনি নিয়মিতই চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭০৪ ঘ.