২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজায় সুন্দরবনে রেড এলার্ট

ঈদ ও পূজার সময় বন্যপ্রাণী নিধন, বনজ সম্পদ পাচারসহ সব ধরনের নাশকতা প্রতিহত করতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রেড এলার্ট জারি করেছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

খুলনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজার সময় বন্যপ্রাণী নিধন, বনজ সম্পদ পাচারসহ সব ধরনের নাশকতা প্রতিহত করতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রেড এলার্ট জারি করেছে বন বিভাগ। সোমবার চাঁদপাই রেঞ্জ হেড কোয়ার্টারে রেঞ্জের চারটি স্টেশন ও ২০টি ক্যাম্প কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২২ অক্টোবর থেকে ঈদের সাতদিন পর পর্যন্ত রেড এলার্ট জারি থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, ঈদ ও পূজার সময় পাচারকারী চক্রের দৌরাত্ম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এবার যাতে পাচারকারীরা সুন্দরবনে অনুপ্রবেশসহ বেআইনী কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য বনবিভাগ কঠোর ব্যবস্থা নিয়েছে। এছাড়া বন কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন,বনের গহীনসহ লোকালয়ে টহল ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫৪২ ঘ.