‘বঙ্গবন্ধুর মর্যাদা ক্ষুণেœ দায়ীদেরকে কেন শাস্তি নয়’
অনৈতিক ও শাস্তিযোগ্য কাজের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদা ক্ষুণেœর অভিযোগে দায়ীদেরকে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
অনৈতিক ও শাস্তিযোগ্য কাজের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদা ক্ষুণেœর অভিযোগে দায়ীদেরকে কেন শাস্তি দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
অন্য বিবাদীদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণে শিক্ষা সচিবকে কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।
শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের ডিজি, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা ও মদনমোহন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল ফাত্তেহ আহমেদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ফরিদ উদ্দিনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সিলেটের এক কলেজে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে অবমূল্যায়নের অভিযোগে জড়িতদের শাস্তি চেয়ে গত ৩ ডিসেম্বর আইনজীবী বি এম আব্দুর রাফেল হাই কোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
আদালতে আবেদনকারী নিজে এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান শুনানি করেন।
রিট আবেদনে রাফেল নিজেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পরিচয় দেন।
গত ২৯ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘প্রশ্নপত্রে বঙ্গবন্ধু ‘জাতির কলঙ্ক’!’ শিরোনামের প্রতিবেদন যুক্ত করে গত সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়।
বি এম আব্দুর রাফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারপতি নাঈমা হায়দারের আদালতে আগামী রোববার রিট আবেদনের শুনানি হবে।
গত ২৯ নভেম্বর মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর পৌরনীতি পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে একটি প্রশ্ন ছিল ‘বঙ্গবন্ধু কে ছিলেন’। এ প্রশ্নের চারটি উত্তরের একটি ছিল ‘জাতির কলঙ্ক’।
সঠিক উত্তরের পাশাপাশি ওই শব্দবন্ধটি ব্যবহার করায় বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে অভিযোগ এনে আওয়ামী প্রজন্ম লীগ সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন তালুকদার ওই প্রশ্নপত্র তৈরির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলেটের মূখ্য বিচারিক হাকিম আদালতে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করেন।
শিক্ষক ফরিদ উদ্দিন অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেছেন, উচ্চ মাধ্যমিক শ্রেণির ‘অনুমোদিত’ একটি বই থেকে তিনি এ প্রশ্নপত্র তৈরি করেন। ওই বইয়েই এ শব্দবন্ধটি ছিল।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রশ্নপত্র তৈরির সময় বিষয়টি তার নজরে পড়েনি।
