২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে গৃহকর্মীকে হত্যার অভিযোগ

শরীয়তপুরে নির্যাতনে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

শরীয়তপুরে নির্যাতনে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে ডায়রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত ছাড়াই গৃহকর্তা লাশ দাফন করেছেন।

সোমবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে রোজিনা আক্তারের (১৩) মৃত্যু হয়।

রোজিনা বরিশালের মুলাদী উপজেলার ছবিপুর বাউলাতলী গ্রামের অলিল মাঝির মেয়ে।

রোজিনার বাবা অলিল মাঝি, চাচা সেন্টু মাঝি ও স্থানীয়রা জানান, এক বছর আগে শরীয়তপুর পৌরসভার ধানুকা গ্রামের সালাম চৌকিদারের বাসায় কাজ করতে দেন রোজিনাকে। মাঝেমধ্যেই গৃহকর্তার স্ত্রী তাকে মারধর করতেন বলে তার বাবা ও চাচা অভিযোগ করেন।

তারা বলেন, রোববার রাতে মরধর করলে রোজিনা অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শরীয়তপুরের পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিহতের চাচা আফছার ঘরামী বলেন, রোজিনাকে হত্যা করে এখন ডায়রিয়া হয়েছে বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে ছালাম চৌকিদার।

নির্যাতনের কথা অস্বীকার করেনগৃহকর্তা ছালাম চৌকিদার।