২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিলো ডাচ বাংলা ব্যাংক

দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ কম্বল দিয়েছে ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ কম্বল দিয়েছে ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুস্থ শীতার্ত মানুষের জন্য সরকার প্রধানের ত্রাণ তহবিলে বেসরকারি এই ব্যাংকের পক্ষ থেকে কম্বলগুলো দেয়া হয়।

ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহাবুদ্দীন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসব কম্বল তুলে দেন।

শীতার্ত মানুষকে সহায়তার জন্য ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,  “সরকার প্রধানের ত্রাণ তহবিলে বিত্তবানরা অনুদান দিলে তা দুস্থদের মাঝেই বিতরণ করা হয়ে থাকে।”

এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

দূর্যোগকালীন সময়সহ বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।