প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিজেপি সাংসদের সাক্ষাৎ
ভারতের রাজ্যসভার সদস্য ও ইন্টার পার্লামেন্টরি ইউনিয়নের সাবেক সভাপতি ড. নাজমা হেপতুলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ভারতের রাজ্যসভার সদস্য ও ইন্টার পার্লামেন্টরি ইউনিয়নের সাবেক সভাপতি ড. নাজমা হেপতুলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ভারতীয় জনতার পার্টির এই সংসদ সদস্য মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান।
আবুল কালাম আজাদ জানান, বৈঠকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সংসদীয় পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
এছাড়াও এই বৈঠকে সন্ত্রাস দমনের এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার উপায় নিয়ে আলোচনা হয় বলে জানান আবুল কালাম আজাদ।
সাক্ষাতকালে শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন অর্জনগুলো তুলে ধরে বলেন, তিনি ও তার দল জনগণের জন্য কাজ করে যাচ্ছে।
এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় দারিদ্র্য দূরীকরণই প্রধান উপায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়া আরো উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৫১০ ঘ.
