সচিবালয় এলাকায় কড়া নজরদারি
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় হেয়েছে। তবে অন্যদিনের মতোই স্বাভাবকি কাজকর্ম চলছে সচিবালয়ে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় হেয়েছে। তবে অন্যদিনের মতোই স্বাভাবকি কাজকর্ম চলছে সচিবালয়ে।
মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের আশপাশে অতরিক্তি পুলিশ দেখা যায়। চারপাশে দেখা যায় পুলিশের টহল।
সচিবালয়ের প্রবশেমুখে জিরো পয়েন্টের দিকে রাস্তা খোলা থাকলেও সেখানে উল্লখেযোগ্য সংখ্যক নিরাপত্তাকর্মী রাখা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাচীর সংলগ্ন এলাকায় চলে নিরাপত্তী কর্মীদের টহল।
গত ২৯ এপ্রিল ১৮ দলীয় জোটের হরতালে কড়া পুলিশ পাহারার মধ্যেই সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এরপর থেকেই বিএনপি বা জামায়াতে ইসলামীর হরতাল বা অন্যান্য কর্মসূচিতে সচিবালয় একালায় কড়া নিরাপত্তা নেয়া হয়।
ভোর থেকেই সচিবালয়ের সামনের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। সচিবালয়ের স্টিকারযুক্ত গাড়ি দেখে দেখে এ সড়কের একাংশ দিয়ে যানবাহন ঢুকতে ও চলতে দেয়া হয়। হাঁটাচলার ক্ষেত্রেও ছিল কড়াকড়ি।
আব্দুল গনি রোডের সচিবালয় সংলগ্ন রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
সচিবালয়ের ফটকগুলোতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হয়। পরিচয়পত্র ও প্রবেশপত্র দেখিয়ে আগ্রহীদের ঢুকতে দেয়া হয়। তবে প্রবেশের সময় শরীর ও ব্যাগ তল্লাশি করা হয় বিশেষ যন্ত্রের মাধ্যমে।
সচিবালয়ের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। ভেতরে দর্শনার্থীদের প্রবেশপত্র পরীক্ষা করা হয় সময় সময়। সকাল থেকেই সচিবালয়ের বাইরেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা পুলিশের বিশেষ নজরদারি চলে।
সচিবালয় ঘুরে দেখা যায়, অন্যদিনের মতো মঙ্গলবারও স্বাভাবিক গতিতে প্রশাসনিক কার্যক্রম চলেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি অবশ্য অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল।
কর্মকর্তা ও কর্মচারী পরিবহন সংশি¬ষ্টরা জানান, কর্মচারীদের বহনকারী সবগুলো বাস নির্ধারিত সময়ে সচিবালয়ের ফটকে পৌঁছায়। তবে প্রতিটি বাসে নিরাপত্তার জন্য চারজন করে পুলিশ ছিল। নির্দিষ্ট সময়ের বাইরেও অনেককে অফিসে আসতে দেখা গেছে।
উপস্থিতি কম এবং সচিবালয় ফাঁকা দেখা গেলেও সংস্থাপন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। প্রায় ৮০ শতাংশ কর্মকর্তা ও কর্মচারী অফিসে উপস্থিত ছিলেন। তবে নিয়মিত ছুটিতে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে যাননি।
অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় ঘুরেও স্বাভাবিক উপস্থিতি দেখা যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “হরতালের দিন আমাদের অফিসে আসার তাগিদ আরো বেশি থাকে। কারণ অনুপস্থিত থাকলে কারণ দর্শানোর নোটিশসহ (শোকজ) নানা হয়রানির সম্ভাবনা থাকে।”
বেশিরভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সকাল সাড়ে ১০টার মধ্যেই দপ্তরে উপস্থিত হন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যেই সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে এসেছেন।
