২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ২৬

চাঁপাইনবাবগঞ্জে ২৬ বিএনপি ও জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 07:33 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

চাঁপাইনবাবগঞ্জে ২৬ বিএনপি ও জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১জন শিবির কর্মী, ২জন জামায়াত কর্মী ও ১৩ জন বিএনপি কর্মী বলে পুলিশ জানিয়েছে।

জেলার সদর উপজেলা থেকে ৫জন, নাচোল উপজেলা থেকে ৪জন, ভোলাহাট উপজেলা থেকে ১০জন, শিবগঞ্জ উপজেলা থেকে ৪জন ও গোমস্তাপুর উপজেলা থেকে ৩জনকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক জানান, পিকেটিং করার সময় একজনকে এবং অন্যদের নাশকতা সৃষ্টির আশঙ্কায় রাতে গ্রেপ্তার করা হয়।