খাদ্য নিরাপত্তায় অভূতপূর্ব সাফল্য এসেছে: খাদ্যমন্ত্রী
গত চার বছরে এ সরকার খাদ্য নিরাপত্তায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলে দাবি করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
গত চার বছরে এ সরকার খাদ্য নিরাপত্তায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলে দাবি করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
গাজীপুরে শনিবার এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “এখন দেশে যে খাদ্য শস্য উৎপাদন হচ্ছে তা রাখার মতো জায়গা আমাদের গুদামে নেই। এতে চালের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। আমরা এখন উভয় সংকটের মধ্যে আছি।”
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মূল্যায়ন বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
মন্ত্রী বলেন, চালের দাম কমলেও অনেকে বেজার, আবার বাড়লেও অনেকে বেজার। দাম কমালে কৃষকরা, যারা ধান বিক্রি করে সংসার চালান তারা বলেন, ন্যায্য দাম পাচ্ছেন না। আবার দাম বাড়ালেও রিকশা-ভ্যানচালকসহ কম আয়ের মানুষ, যাদের চাল কিনে খেতে হয় তারা হন অসন্তুষ্ট হন।
তবে এখন খাদ্যাভাবে আর দেশের মানুষকে না খেয়ে মরতে হয় না বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ) অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন, সহযোগী (গবেষণা) পরিচলক ড. মো. আবিয়ার রহমান প্রমুখ।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা অংশ নেন।
