২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্যাথলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

চট্টগ্রাম মেডিকেল কলেজ প্যাথলজি বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ প্যাথলজি বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। রোববার চট্টগ্রামের সিনিয়র্স ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের প্রথম অধিবেশনে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তান আগা খান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শহীদ পারভেজ, গোয়া মেডিকেল কলেজ প্যাথলজি বিভাগের প্রধান প্রফেসর আর জি ওয়াইজম্যান পিন্টো ও চন্ডিগড় পোস্ট গ্রাজ্যুয়েট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কৌশল কিশোর প্রসাদ। বিকেলের অধিবেশনে অনুষ্ঠিত হয় ‘স্তন ক্যান্সার নির্ণয়ের’ উপর। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ জে ই নাহার রহমান। এর ওপর আলোচনা করেন পাকিস্তান আগা খান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাইলা কায়ানী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জিল¬ুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০৩৩ ঘ.