২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর রেল স্টেশনে রবি’র পানির প্ল্যান্ট

রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপন করেছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপন করেছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন ও রেলমন্ত্রী মজিবুল হক রোববার বিকালে এ প্ল্যান্টের উদ্বোধন করেন। রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেলযাত্রীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার এইডের কারিগরি সহযোগিতায় রবি এই প্ল্যান্টটি স্থাপন করেছে। অনুষ্ঠানে রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ক্যুনার, রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের, ওয়াটার এইডের ভারপ্রাপ্ত দেশীয় প্রতিনিধি হাসিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ৫ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাঙ্কটি ঘণ্টায় ৪ হাজার লিটার নিরাপদ সুপেয় পানির জোগান দিতে পারবে, যা দিয়ে ২৫ হাজার যাত্রীর পানি পিপাসা নিবারণ করা সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৫৯ ঘ.