২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

রাজধানীর বানানী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বানানী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ওই সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নজরুল ইসলাম (৪০) নামে এক পথচারীকে ধাক্কায় দিলে নজরুল গুরুতর আহত হন। নজরুল ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নজরুল নির্মাণ শ্রমিক ছিলেন। থাকতেন বনানী কড়াইল বস্তিতে। এদিকে দুর্ঘটনায় আহত প্রাইভেটকার আরোহীদের ইউনাইটেড হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা নিহত ব্যক্তি প্রাইভেটকার চালক। প্রাইভেটকারটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১০৩ ঘ.