২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলি আহাদের মৃত্যুতে বি. চৌধুরীর শোক

ভাষাসৈনিক অলি আহাদের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক অলি আহাদের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী শোক প্রকাশ করেছেন। শনিবার বিকল্পধারা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, “অলি আহাদের মুত্যুতে জাতি এক কৃতি সন্তানকে হারালো।” “অলি আহাদ শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি আমাদের মহান ভাষা আন্দোলনের একজন অগ্রসৈনিকও ছিলেন।” কয়েকদিন লাইফসাপোর্টে থাকার পর সকালে অলি আহাদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর। গত ১৪ অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। আজীবন রাজনীতিতে যুক্ত এই ব্যক্তি ডেমোক্রেটিক লীগের চেয়ারম্যান ছিলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনের সূচনালগ্নেই গ্রেপ্তার হয়েছিলেন এই রাজনীতিক। এক সময়ে আওয়ামী লীগে থাকা এই নেতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খোন্দকার মোশতাক আহমেদের গড়া দলে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০১৬ ঘ.