ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও তেজতুরী বাজারের কাঠালতলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নয়ন (৩০)।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়।
পথচারীরা থাকে ফার্মগেটের আল রাজী হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, গাড়িচালক নয়ন তেজতুরী বাজার এলাকায় থাকতেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২২৫৬ ঘ.
bdnews24