২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে না’গঞ্জে সমাবেশ

চট্টগ্রাম ও কক্সবাজারে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও কক্সবাজারে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা ওই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা, ন্যাপ নেতা নুরুল কবীর, আওলাদ হোসেন, সাম্যবাদী দলের হানিফুল কবীর, বাসদের নাইমুর রহমান বিপ্লব, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সহ-সভাপতি রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রমুখ। তারা বলেন, পার্বত্য অঞ্চলে যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তা এ দেশের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করেছে। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রগতিশীল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০৮ ঘ.