কুমিল্লা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কাজল (১৭) দক্ষিণ চর্থার মো. কামাল হোসেন নামের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বল¬াচর গ্রামের আবুল হাশেম মিয়ার মেয়ে।
বৃহ¯পতিবার গভীর রাতে কাজলের লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, রাত ১টার দিকে কাজলের লাশ উদ্ধার করা হয়। ঘরের জানালার গ্রিলের সঙ্গে তার মৃতদেহ ঝুলে ছিল।
গৃহকর্ত্রী রক্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৃহকর্তা বিদেশে থাকায় সাড়ে তিন বছর আগে কাজলকে গৃহকর্মের জন্য বাসায় নিয়ে আসি। কাজল আমার সঙ্গে একই কক্ষের মেঝেতে ঘুমত।
“রাতে খাওয়া-দাওয়া শেষে ছোট দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ১২টার দিকে ঘুম থেকে জেগে জানালার গ্রিলের সাথে কাজলের লাশ ঝুলতে দেখি।”
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মহিউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯২২ ঘ.
bdnews24