ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে একটি বাসায় সবাইকে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণলঙ্কার রুট করেছে ডাকাত দল।
বৃহস্পতিবার ভোরে পূর্ব মনিপুরে আবুল হোসেনের বাসায় এই ডাকাতি হয়।
আবুল হোসেন সাংবাদিকদের জানান, ভোররাত ৩টার দিকে প্রথমে পেছনের দেয়াল বেয়ে একতলা বাসায় ছাদে ওঠে ডাকাত দল।
ছাদে একটি কক্ষে হোসেনের ছেলে কাসেম থাকতেন।
হোসেন বলেন, “প্রথমে কাসেমকে অস্ত্রের মুখে জিম্মি করে নিচে নামে ডাকাত। তারপর সবাইকে জিম্মি করে আলমারি থেকে টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে যায়।”
এছাড়া একটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোনসেটও ডাকাত দল নিয়ে যায় বলে তিনি জানান।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির ঘটনায় আবুল হোসেন বাদি হয়ে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০০৪৩ ঘ.
bdnews24