২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে ডাকাতি, ফেলে দিয়ে যাত্রীকে হত্যা

জামালপুরের সরিষাবাড়িতে আন্তঃনগর ট্রেন যমুনায় এক যাত্রীকে ট্্েরন থেকে ফেলে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

জামালপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়িতে আন্তঃনগর ট্রেন যমুনায় এক যাত্রীকে ট্্েরন থেকে ফেলে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি সরিষাবাড়ি স্টেশন ছাড়ার পর ট্রেনে একদল ডাকাত হানা দেয়। নিহত রেবতী পাল (৫০) সরিষাবাড়ির বারইপটল গ্রামের বাসিন্দা। জামালপুর জিআরপি থানার ওসি উসমান গনি মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্্েরনটি সরিষাবাড়ি স্টেশন ছাড়ার পর ৫/৭ জনের একদল ডাকাত ট্্েরনের শেষে লাগানো অতিরিক্ত বগিতে হানা দেয় এবং অস্ত্রের মুখে লুটপাট চালায়। এ সময় কয়েকজন যাত্রী বাধা দিতে গেলে গলায় রশি পেঁচিয়ে ট্্েরন থেকে ফেলে দেয় তারা। এদের মধ্যে রেবতী পাল নামের একজনের লাশ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ির বীর ধানাটা এলাকা থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রেললাইনের বিভিন্ন স্থান থেকে আহত আরো তিনজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের সবশেষে লাগানো অতিরিক্ত বগিটিতে রেল পুলিশের কোনো সদস্য ছিল না। এছাড়া অন্য বগির ভেতর দিয়ে বগিটিতে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না বলেও জানান ওসি ওসমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/২১১৩ ঘ.