চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীতে দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাঁশখালী রোডের চন্দ্রপুর এলাকা থেকে মো. রবিউল আলমকে (২৬) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে রবিউল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে ডাকাতি করে আসছে বলে স্বীকার করেছে।
অস্ত্রসহ রবিউলকে বাশঁখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএল/১৯০৩ ঘ.
bdnews24