২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল নোটসহ ১ জন আটক

নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে কোতায়ালি থানার ফোরস্টার সিএনজি স্টেশনের সামনে থেকে এস এম হাসান মিয়া (৪৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। হাসান সাতকানিয়া উপজেলার নাজির পাড়া গ্রামের দক্ষিণ ডেসমা এলাকার আসহাব মিয়ার ছেলে। বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে হাসানকে আটক করে তার সঙ্গে থাকা এসব জাল নোট উদ্ধার করা হয়েছে। হাসান পুলিশের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জাল টাকা কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৮ ঘ.