২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা সূচি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত সূচি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সংশোধিত সূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ নভেম্বর থেকে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। আগামী ২১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও গত মঙ্গলবার ‘অনিবার্য’ কারণে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার সংশোধিত সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং সংশ্লিষ্ট কলেজ থেকে পাওয়া যাবে বলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭৪৩ ঘ.