২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ছুটি শুরু শনিবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুর্গাপূজা ও ঈদ-উল-আয্হার ছুটি শনিবার শুরু হচ্ছে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুর্গাপূজা ও ঈদ-উল-আয্হার ছুটি শনিবার শুরু হচ্ছে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা গোলাম মর্ত্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, এবার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকছে না। আগামী ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে। আগামী ২১ অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। ২৭ অক্টোবর হবে পবিত্র ঈদ-উল-আযহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.