২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় আউটসোর্সিং প্রতারণা, গ্রেপ্তার ১

আউটসোর্সিংয়ের নামে প্রতারণার অভিযোগে নেত্রকোনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নেত্রকোনা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আউটসোর্সিংয়ের নামে প্রতারণার অভিযোগে নেত্রকোনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে গ্রেপ্তার স্বপন পুরকায়স্থ ‘টিডিএস আউটসোর্সিং লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচলিক। এ সময় টিডিএস কার্যালয় থেকে একটি ল্যাপটপ জব্দ করে কার্যালয়টি সিলগালা করে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের স্টেশন রোডে গত মার্চের প্রথম দিকে টিডিএস আউটসোর্সিং লিমিটেড কার্যালয় খোলেন স্বপন পুরকায়স্থ। এরপর থেকেই এমএলএম পদ্ধতিতে ক্লিক টু আর্ন-এর মাধ্যমে ডলার কামানোর লোভ দেখিয়ে তিনি এলাকারা লোকজনের সঙ্গে প্রতারণার করেন। ঘরে বসে ইন্টারনেটে কম্পিউটারে নির্দিষ্ট লিংকে ক্লিক করে ডলার কামানোর আশায় নেত্রকোনার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার লোকজন পাঁচ হাজার টাকা দিয়ে একেকটি একাউন্ট খোলেন। তাদের বলা হয় প্রতি একাউন্ট থেকে প্রতিদিন এক ডলার করে আয় হবে। কিন্তু দীর্ঘদিন পরও তারা কোনো লাভ না পেয়ে তাকে চাপ দিতে থাকে। কিন্তু স্বপন তাদের নানা বাহনায় ঘোরাতে থাকেন। ওসি আরো বলেন, বুধবার রাত সোয়া ৮টার দিকে টিডিএস আউটসোর্সিং লিমিটেডের প্রতারণার শিকার সদর উপজেলার চল্লিশা গ্রামের দেলোয়ার হোসেন বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.