ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘মঙ্গা’ নামের অভাবকে চিরদিনের মতো রংপুর বিভাগ থেকে বিদায় করতে শিগগিরই বিশেষায়িত প্রকল্প নেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বুধবার ধানম-ির নিজ বাসভবনে ‘রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, এতদিন ধরে উত্তরাঞ্চলের জেলাগুলো উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। এ উন্নয়ন বৈষম্য ঘোচাতে ওই এলাকার রাজনীতিকদের পাশাপাশি সব পেশাজীবিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আশ্বিন-কার্তিক মাসে রংপুরের তিস্তা এবং কুড়িগ্রামের ধরলা-ব্রহ্মপুত্র তীরের আট উপজেলায় কাজের সংকট দেখা দেয়। এর প্রভাবে ওই এলাকায় দেখা দেয় মারাত্বক অভাব। এর ফলে অতীতে ওইসব এলাকায় অনাহারে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
সরকারের নেয়া পদক্ষেপের কারণে স¤প্রতি সেই মঙ্গা পরিস্থিতি’র অনেক উন্নতি হয়েছে। এ অবস্থার আরো উন্নয়নে কর্মসংস্থানমূলক বিশেষায়িত প্রকল্প গ্রহণ করে চিহ্নিত এলাকাগুলোকে স্বাবলম্বী করা হবে বলেও জানান মাহমুদ আলী।
রংপুর বিভাগের উন্নয়নে মন্ত্রী স্থানীয় এবং ওই এলাকা থেকে ঢাকায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতাও চান।
সমিতির উপদেষ্টা মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ¬ব, সহ-সভাপতি লিটন হায়দার ও অর্থ-সম্পাদক মোকছুদার রহমান মাকসুদ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১১৯ ঘ.
bdnews24