২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিন টেকনোলজির ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাংলাদেশ মেরিন ইন্সটিটিউটের এক ছাত্রের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাংলাদেশ মেরিন ইন্সটিটিউটের এক ছাত্রের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বন্দরের সোনাকান্দা কড়ইতলা এলাকার সাইদুর রহমানের বাড়ি থেকে রাজু আহমেদের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি রাজু সিরাজগঞ্জ জেলার ঝামুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, প্রেম ঘটিত ব্যাপার নিয়েই রাজু আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে দুই বন্ধু সৈকত ও লিটনসহ রাজু বসবাস করত। সৈকত ও লিটন সাংবাদিকদের জানান, স্থানীয় একটি মেয়ের সঙ্গে রাজুর প্রেম ছিল। কয়েক দিন আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। “এরপর থেকে রাজু মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল।” বুধবার সকাল ১০টার দিকে নাস্তা খেয়ে রুমে ফিরে সিলিং ফ্যান লাগানোর হুকের সঙ্গে মাফলার দিয়ে ফাঁস দিয়ে রাজুর লাশ ঝুলে থাকতে দেখে সৈকত ও লিটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫০ ঘ.