২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পূজা ও ঈদের ছুটি শুরু রোববার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্গা পূজা ও ঈদ-উল-আযহার ছুটি রোববার শুরু হচ্ছে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্গা পূজা ও ঈদ-উল-আযহার ছুটি রোববার শুরু হচ্ছে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়। ইসফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ অক্টোবর (রোববার) থেকে ৭ নভেম্বর পর্যন্ত ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৮ নভেম্বর থেকে যথারীতি সকল ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩৫ ঘ.