২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ছুটি শুরু শনিবার

রাজশাহী বিশ্বদ্যিালয়ে দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটি ২০ অক্টোবর শুরু হচ্ছে। ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্বদ্যিালয়ে দুর্গাপূজা ও ঈদ-উল-আযহার ছুটি ২০ অক্টোবর শুরু হচ্ছে। ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং ২২ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আবাসিক হলগুলো ২১ অক্টোবর সকাল ১০টা থেকে ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ৪ নভেম্বর সকাল ৯টা থেকে যথারীতি হল খুলে দেয়া হবে। এ সময় আবাসিক হলগুলোতে কোনো শিক্ষার্থী থাকতে পারবে না বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪০ ঘ.