২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাতাকে বিদায় জানাতে এসে দুর্ঘটনায় নিহত

বিদেশগামী জামাতাকে বিদায় জানিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশগামী জামাতাকে বিদায় জানিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উত্তরা বিমানবন্দর চৌরাস্তায় দুর্ঘটনায় নিহত এই ব্যক্তির নাম মো. ইউসুফ কানু (৫২)। তার বাড়ি নোয়াখালীর চাটখিলের পশ্চিম শ্রীপুর গ্রামে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দর চৌরাস্তার মোড়ে গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। গাড়িটি চিহ্নিত করা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ইউসুফের ছোট ভাই আনিসুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, তার ভাই ভোরে বড় মেয়ের স্বামী সৌদি আরবগামী আব্দুল আউয়ালকে বিমানে তুলে দেন। এরপর কাঁঠাল বাগানের বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ইউসুফ দুর্ঘটনায় পড়েন বলে জানান আনিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২১৫ ঘ.