পটুয়াখালী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী সদরে জঙ্গি সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পায়রাকুঞ্জ ফেরীঘাটে একটি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে তিনটি ওয়াকি-টকি ও পুলিশের পোশাক পাওয়া যায় বলে জানায় পুলিশ।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্দেহজনকভাবে তাদের আটকের পর দেহ তল্লাশি করে তিনটি ওয়াকি-টকি ও পুলিশের পোশাক পাওয়া যায়।
এরপর থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য।
আটকরা হলেন ইউনুস মিয়া, গোলাম আম্বিয়া, মতিউর রহমান, মো. মোরশেদ আলম, নবী হোসেন, ওসমান গণি, আব্দুল আউয়াল, মো. আরুফ, আব্বাস হোসেন, গোলাম মোরশেদ, আতিকুজ্জামান মাসুম, মো. শহিদুল ইসলাম ও মো. মামুন হোসেন।
এদের বাড়ি বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24