ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব নজিবুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়।
আদেশে বলা হয়েছে, বর্তমানে চুক্তিতে নিয়োজিত ওই মন্ত্রণালয়ের সচিব রীতি ইব্রাহিমের চুক্তির মেয়াদ শেষে এ নিয়োগ কার্যকর হবে।
রীতি ইব্রাহিমের চুক্তির মেয়াদ এ মাসেই শেষ হওয়ার কথা।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ আলীকে একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডিপিএম (সিডিডি) ডা. সৈয়দ ইমামুল হোসেনকে চিফ কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১১১ ঘ.
bdnews24