২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মারা গেছেন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ঢালী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ঢালী মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ জানিয়েছেন। শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ঢালী (৬২) মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সুকুমার রঞ্জন ঘোষ বলেন, বাদ আসর ঢাকার ওয়ারীতে প্রথম নামাজে জানাজা ও বাদ মাগরিব শ্রীনগর স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গ্রামের বাড়ি বাসাইলভোগে মাসুরগাঁও কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারা প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, সাবেক সাংসদ মাহি বি চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বাস্তবায়ন পরিষদ সভাপতি এম এ মিজান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান গভীর শোক প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.