২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা: অপু উকিলের বিরুদ্ধে রুল

সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাংসদ অপু উকিলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাংসদ অপু উকিলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. বদরুজ্জামান এই রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গে-ারিয়ার ফজলুল হক মহিলা কলেজের বরখাস্ত হওয়া অধ্যক্ষ নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মঙ্গলবার এ রুল জারি করে। আদালতে নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার মো. তৌফিক ইনাম, অ্যাডভোকেট কামাল পারভেজ ও অ্যাডভোকেট সালমা সুলতানা সোমা। মো. তৌফিক ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অপু উকিল ২০০৯ সালে ১১ নভেম্বর নজরুল ইসলামকে বরখাস্ত করে। তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে গেলে আদালত বরখাস্তের আদেশে নিষেধাজ্ঞা দেয়। হাই কোর্টও তা বহাল রাখে। “হাই কোর্টের এই আদেশ বহাল থাকা অবস্থায় অপু উকিল অশোক কুমার সাহাকে ওই কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেন। এ কারণে আমরা আদালত অবমাননার অভিযোগ এনেছি।” তবে এই আদেশের বিষয়ে ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত অবমাননার অনেক আদেশই হয়েছে। তবে অপু উকিলের বিরুদ্ধে আদেশ হয়েছে কি-না, এই মুহূর্তে বলতে পারছি না।” ব্যারিস্টার মো. তৌফিক ইনাম ছাড়াও সালমা সুলতানা সোমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯৫১ ঘ.