২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। সেইসঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে কুলসুম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত আফজাল হোসেন (৪৭) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বসাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বলেন, দ্বিতীয় বিয়ে করায় আফজালের সঙ্গে প্রথম স্ত্রী শেফালী খাতুনের কলহ চলছিল। এর জের ধরে ২০১০ সালের ১৪ মে রাত ২টার দিকে গোসল করার নাম করে আফজাল স্ত্রী শেফালীকে নিয়ে পাশের করতোয়া নদীতে যান। সেখানে পানিতে চুবিয়ে হত্যা করেন শেফালিকে। এ ঘটনায় শেফালির ভাই নিদান মণ্ডল বাদী হয়ে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৫ ঘ.