পটুয়াখালী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টায় শহরের পুরান বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারকালে একটি ট্রলার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন শহাদাৎ মীর, মো. খলিল, খোরশেদ ব্যাপারী ও বাবুল শেখ। এদের বাড়ি বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
সদর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. মাহাবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের পুরান বাজার এলাকার মাছের ট্রলার ঘাট এলাকায় অবস্থান করা ওই চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
“এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি ট্রলার উদ্ধার করে জব্দ করা হয়েছে। ”
এরা সংঘবদ্ধ ও পেশাদার ডাকাত উল্লেখ করে তিনি বলেন, “এর আগেও শাহাদাৎ মীর একাধিকবার ধরা পড়েছে। অনেক দিন থেকে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে এরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫০ ঘ.
bdnews24