২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাই জুলির মোড় এলাকায় ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁপাই জুলির মোড় এলাকায় ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় নিহত শিশু সানাউল্লাহ (২) সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই জুলির মোড় গ্রামের আব্দুল জলিলের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আলাউদ্দীন জানান, সকাল ৮টার দিকে সানাউল্লাহ বাড়ির পাশে সড়কে খেলার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৫ ঘ.