চুয়াডাঙ্গা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত।
এছাড়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার অতিরিক্ত দায়রা জজ আবদুর রহমান সরদার এ রায় দেন।
দণ্ডিতরা হলেন তিতুদহ গ্রামের আব্দুর রশিদ (৪২) ও আজিম। এরমধ্যে আজিম পলাতক রয়েছেন বলে মামলার এক আইনজীবী জানিয়েছেন।
মামলায় আরো দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিতুদহ গ্রামের মজিবর রহমানের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আফরোজা খাতুন (১৩) ২০০৫ সালের ৫ ডিসেম্বর রাত ৯টায় বাড়ির সামনে থেকে নিঁখোজ হয়।
এ ঘটনায় ২২ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মজিবর।
২০০৬ সালের ৮ ফেব্র“য়ারি পুলিশ সন্দেহভাজন হিসেবে আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।
পরে রশিদ পুলিশের কাছে স্বীকার করে, পূর্ব শত্র“তার জেরে তারা কয়েকজন মিলে আফরোজাকে অপহরণ ও হত্যা করেছে।
তার স্বীকারোক্তি অনুসারে তিতুদহ গ্রামের একটি মাঠে আফরোজার পুতে রাখা লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24