মাগুরা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় শিবলু হত্যা মামলায় তার ছোট ভাই ও স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার সকালে মাগুরা জেলা ও দায়রা জজ সত্যেন্দ্রনাথ ঘোষ এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন নিহতের ছোট ভাই লাভলু বিশ্বাস (২০) ও স্ত্রী জান্নাতুল ফেরদৌস মালা (১৮)।
২০১০ সালে ১১ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার দেড়–য়া গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে শিবলু বিশ্বাস (২২) খুন হন। তিনি ঢাকার পোশাক কারখানায় কাজ করতেন।
জজ আদালতের পিপি রমেশ চন্দ্র সরকার জানান, মালার সঙ্গে লাভলুর অনৈতিক সম্পর্কের জেরে এ হত্যাকা- হয়েছে।
হত্যাকা-ের দুই দিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন শিবলু। এ সময় তার ছোট ভাই লাভলু তাকে হত্যার পরিকল্পনা করে। এ নিয়ে লাভলু শিবলুর স্ত্রী মালার সঙ্গে আলাপও করেন।
ঘটনার দিন সন্ধ্যায় পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দেড়ুয়া গ্রামের মতলেব মাস্টারের পেয়ারা বাগানের কাছে শিবলুকে ছুরি দিয়ে বড় ভাইকে কোপায় লাভলু। এতে ঘটনাস্থলে বড় ভাই শিবলুর মৃত্যু হয়।
পরদিন সন্দেহভাজন হিসেবে লাভলু ও মালাকে পুলিশ আটক করলে তারা হত্যার কথা স্বীকার করে।
এ ঘটনায় নিহত শিবলুর অপর ভাই আসাদুজ্জামান বিশ্বাস লাভলু ও মালাকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
অভিযুক্তরা পুলিশ ও ম্যাজিস্ট্রেট্রের কাছে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সোমবার তাদের উপস্থিতিতে আদালত ফাঁসির আদেশ ঘোষণা করলে নিহতের স্ত্রী মালা কান্নায় ভেঙে পড়েন।
দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই দুই আসামিকে কারাগারে নিয়ে যায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১০ ঘ.
bdnews24