২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে তিন ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি’র পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি’র পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গাউছিয়া মার্কেট থেকে গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জ সদরের দেওয়ানকান্দি গ্রামের আবদুস সামাদ (৩০), আল ইসলাম (৩৫) ও কুমিল্লার তিতাসের রামভদ্র গ্রামের আবুল হোসেন (৪০)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গাউছিয়া মার্কেটে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে কাপড় ব্যবসায়ী মানিক মিয়াকে ইয়াবা ব্যবসায়ী আখ্যায়িত করে তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। খবর পেয়ে ভুলতা ফাঁড়ির পুলিশ গিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায় বলে জানান ওসি। পুলিশ ছিনতাইকারীদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮১৫ ঘ.