২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

শেরপুর থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

শেরপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা শহরের নয়ানি বাজারের ভবানী গেস্ট হাউস থেকে আতাউর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। আতাউর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার কামাল হোসের বলেন, গোপন সংবাদ পেয়ে আতাউরকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র ও গুলি বিক্রির জন্য তিনি ওই গেস্ট হাউসে উঠেছিলেন। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮০৭ ঘ.