ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানী ঈদকে সামনে রেখে নির্বিঘেœ পশু কেনাকাটা করতে হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণ মেশিন বসাতে ইজারাদারদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’ এর ১৪তম সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, “পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতারা জাল টাকা নিয়ে প্রতারণার শিকার হন এজন্যই এ আহ্বান জানাচ্ছি।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এবার রাস্তায় পশুর হাট বসানো ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া ঈদ ও দুর্গাপূজায় কোন অপশক্তি বা গোষ্ঠী যেন সা¤প্রদায়িক সম্পীতি নষ্ট করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ কৌশল ও সতকর্তা অবলম্বন করতে বলা হয়েছে।
গতবারও কয়েকটি কোরবানীর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন বসানো হয়েছিল।
জঙ্গিবাদ বিরোধী প্রচারণা
জঙ্গিবাদ বিরোধী মডেল বক্তৃতা তৈরি করতে একটি কমিটি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব ধর্মকে সামনে রেখেই এ মডেল বক্তৃতা তৈরি করা হচ্ছে।
কমিটিতে ধর্ম সচিবকে আহ্বায়ক করা হয়েছে বলে জানান তিনি।
জঙ্গিবাদ বিরোধী প্রচারণার জন্য শিগগিরই রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বিরোধী প্রচারণা আরো জোরদার করতে প্রতিটি জেলায় সমন্বিত উদ্যেগে নেয়া হচ্ছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৬৪৪ ঘ.
bdnews24