২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটি বসছে মঙ্গলবার

ঈদুল আযহার তারিখ চূড়ান্ত করতে যিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহার তারিখ চূড়ান্ত করতে যিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম রোববার জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর সন্ধা ৬টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি জানান, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করবেন। ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন। বাংলাদেশের আকাশে কোথাও যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন করে এবং ৯৫৬৩৩৯৭ নম্বরে ফাক্স করে অথবা অন্য কোনো উপায়ে জানাতে সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ১০ যিলহজ্জ ঈদুল আযহা পালন করা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৩১ ঘ.