২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে চুরি

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার এক প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা এবং ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 05:52 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার এক প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা এবং ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। শনিবার রাতে ‘এক্সপোপ্যাক পলিমার’ নামে ওই প্রতিষ্ঠানে এই চুরি হয় বলে পুলিশ জানায়। চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পেছনের দেয়াল ভেঙে সংঘবদ্ধ চোর ঢুকে ভল্ট ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ওই প্রতিষ্ঠানের মালিক হাজী বুলবুল। চুরির তদন্তে প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩৪৫ ঘ.